বিনোদন অঙ্গনে আবারও শোকের ছাঁয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পঞ্জাবি অভিনেতা ও বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। অভিনেতার ভাইপো অমঞ্জত সিং ঘুমান তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন।
টাইগার ৩
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটি। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি মুক্তি পেয়েছে রোববার (১২ নভেম্বর)। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টা পরই অনলাইনে ফাঁস হয়েছে সিনেমাটি।
টাইগার ৩’র মুক্তি উপলক্ষে বলিউডে চলছে জোর প্রচারণা। কিছুদিন আগে ছবিটির ট্রেলার প্রকাশ হয়। সেখানে টাইগার চরিত্রে সালমান খান, ভিলেনের ভূমিকায় ইমরান হাশমিকে নিয়ে আলোচনা হলেও অন্য একটি দৃশ্য কেড়ে নেয় আকর্ষণ। যে দৃশ্যে তোয়ালে পরে ফাইট করতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।
‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখ খান। এবার আসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
যশরাজ ফিল্মসের 'পাঠান' বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে। দর্শকরাও ফিরেছে প্রেক্ষাগৃহে। পাঠানের সাফল্যের পর এবার টাইগার ৩ এর জন্য উঠেপড়ে লেগেছেন আদিত্য চোপড়া।